মালদা

মালদা টাউন স্টেশনকে উন্নত করতে স্টেশন চত্বর পরিদর্শনে এলেন প্যাসেঞ্জার অ্যামেনিটিস কমিটির সদস্যরা

মালদা রেল স্টেশনকে উন্নত থেকে উন্নততর করতে প্যাসেঞ্জার অ্যামেনিটিস কমিটির সদস্যরা রেল স্টেশন চত্তর পরিদর্শন করে। রেল স্টেশনের প্লাটফর্মে যাত্রীদের কোন রকম অসুবিধা যাতে না হয়, সেই কারণে স্টেশনে থাকা বিভিন্ন ক্যান্টিন, অবৈধ দোকান, পানাল্টি দেখে এবং প্রয়োজন মত ফাইন করে। আর অবৈধ দোকান গুলি সরানোর, প্লাটফর্ম পরিষ্কার রাখার নির্দেশ দেয়।জানা যায়, রেল স্টেশনের উন্নয়নের জন্য সিসিটিভি লাগানোর পাশাপাশি ওয়ইফাই, এটিএম এর ব্যবস্থার উদ্দগ্য নেয় এই কমিটির সদস্যরা। পরিদর্শন করেন প্যাসেঞ্জার অ্যামেনিটিস কমিটির সদস্য মহম্মদ ইরফান আহম্মেদ, মনীষা চ্যাটার্জী, সকল রেলওয়ে আধিকারীবৃন্দ, মালদার এ ডি আর এম সাহু, এস ডি এস সি-এর ম্যানেজার লাল, এদের পুরো টিম।                    

        প্যাসেঞ্জার অ্যামেনিটিস কমিটির সদস্য মহম্মদ ইরফান আহম্মেদ জানান, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, রেল মন্ত্রী রেলের উন্নয়নের জন্য যে কাজ করছে,তা অনেক উন্নতির কাজ করছে। তাদের সাথে প্যাসেঞ্জার অ্যামেনিটিস কমিটিও রেল উন্নয়নের কাজ করবে। তাই মালদাবাসী তথা বাংলাবাসীদের আশ্বাস দিয় ভবিষ্যতে রেলওয়ের বহু কাজ হবে। ২০১৩-১৪ সালে মাত্র ৫০ কোটির বাজেট ছিল। আর আজ ২০১৮-১৯ সালে ৩.৫ লক্ষ কোটির বাজেট এসেছে, যা ১.৫ গুন বেশি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/azCC0VdEBus